বিশ্বনাথ বিডি ২৪ || 09 May, 2018, 8:06 PM || খেলাধুলা
বিশ্বনাথে ‘১ম বিশ্বনাথ প্রিমিয়ার নক–আউট ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮জুন) বিকেল ৩টায় উপজেলার পশ্চিম চান্দশীরকাপন মোহমেডানের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এ ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাবকে (পশ্চিম চন্দশীরকাপন) ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস স্টাফ পূর্ব বিশ্বনাথ। উপজেলার ২৪ দলের অংশগ্রহনে গত ৬ এপ্রিল টুর্ণামেন্টের উদ্বোধন হয়।
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে দর্শকে কানায় কানায় ভরে উঠে পশ্চিম চান্দশীরকাপনের মাঠটি। কর্দমাক্ত মাঠে দুই দলের পক্ষে ক্রিড়া নৈপূণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশ্বনাথ উপজেলা, সিলেট জেলা ও বিদেশী ফুটবলাররা।
পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধূরী। খেলার উদ্বোধন করেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। এসময় উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, ইউপি সদস্য রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আক্তার হোসেন, লোকমান মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, সদস্য ফখরুল ইসলাম, জুবেল আহমদ, রাসেল আহমদ, আলমগীর হোসেন, রাজ্জাক আহমদ, জসিম উদ্দিন, ইমরান হোসেন সুমন, মোঃ কবির, জুয়েল আহমদ, শিপন আহমদ, মোক্তাধির আহমদ, সিরাজুল ইসলাম রাজ প্রমুখ সহ বিভিন্ন রাজনীতি দলের নের্তৃবৃন্দ, সংগঠনক ও ক্রিড়ামোধীরা উপস্থিত ছিলেন।



