বিশ্বনাথ বিডি ২৪ || 31 October, 2026, 11:05 PM || বিশ্বনাথ
রফিকুল ইসলাম জুবায়ের/তজম্মুল আলী রাজু::-২০২৬ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেটের বিশ্বনাথে পাসের হার ৪১.৬৭% এবং আলীম পরীক্ষায় পাসের হার ৫৩.৪৩%। এরমধ্যে আলীম পরীক্ষায় ৩টি জিপিএ-৫ রয়েছে। এবার মোট পরীক্ষাথীর্ ছিল ১৭৮১ জন এরমধ্যে পাস করেছে ৭৩৫ জন। আলীম পরীক্ষায় অংশ নেয় মোট ৪৬৯ জন এরমধ্যে পাস করেছে ২৪৯ । কলেজের তুলনায় এবার মাদ্রাসার ফলাফল তুলনামূলকভাবে অনেক ভাল। ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় ১১টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। পাসের হার ৭১.০৫%। ২য় স্থানে রয়েছে আল-আজম হাই স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৬৯.০৯%। ৩য় স্থানে রয়েছে দেওকলস দ্বি-পাক্ষিক হাই স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ জন। পাসের হার ৫৬.৩১%। এইচএসসি পরীক্ষায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৭ জন। পাসের হার ৪৭.৯৬%। ৫ম স্থানে রয়েছে চান্দ ভরাং হাই স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৪৪.৭১%। ৬ষ্ঠ স্থানে রয়েছে বিশ্বনাথ সরকারি কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫৯ জন। পাসের হার ৪০.৭৫%। ৭ম স্থানে রয়েছে আদর্শ হাই স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ জন। পাসের হার ৩৯.৬৮%। ৮ম স্থানে রয়েছে দক্ষিণ বিশ^নাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ জন। পাসের হার ৩৩.৩৩%। ৯ম স্থানে রয়েছে উত্তর বিশ^নাথ আমজদ উল্লাহ কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২ জন। পাসের হার ৩১.৬৬%। দশম স্থানে রয়েছে রাগীব-রাবেয়া হাই এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ২২.২২%।
১১ তম স্থানে রয়েছে আশুগঞ্জ আদর্শ হাই স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ জন। পাসের হার ১৬.৬৭%।
অন্যদিকে আলীম পরীক্ষায় ৮টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩ জন এবং বহিস্কার হয়েছেন একজন। পাসের হার ৬৭.৩৫%।
২য় স্থানে রয়েছে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ জন এবং বহিস্কার হয়েছেন একজন পাসের হার ৬০.০০%। ৩য় স্থানে রয়েছে দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা বিশ্বনাথ। ওই প্রতিষ্ঠান থেকে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ জন। পাসের হার ৫৯.৪৬%। ৪র্থ স্থানে রয়েছে কামাল বাজার আলিম মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ জন। পাসের হার ৫৪.৭২%। ৫ম স্থানে রয়েছে সৎপুর কামিল মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ জন। পাসের হার ৫৪.৪৭%। ৬ষ্ঠ স্থানে রয়েছে ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ জন। পাসের হার ৫১.৭২%। ৭ম স্থানে রয়েছে এলাহাবাদ আলিম মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ জন। পাসের হার ৪৪.৮৩%। ৮ম স্থানে রয়েছে শাহ চান্দ শাহ কালু ফাজিল মাদ্রাসা। ওই প্রতিষ্ঠান থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ জন। পাসের হার ৩৬.৪৯%।



