বিস্তারিত
  • বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 August, 2026, 10:03 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজার রাখতে ছাত্র-শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ২৫ আগস্ট মঙ্গলবার বিকালে উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রী কলেজে বিশ্বনাথ পিএফজির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

    পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) পিস অ্যাম্ভাসেডর প্রভাষক অফিয়া রশিদের সভাপতিত্বে ও পিস অ্যাম্ভাসেডর প্রভাষক নাসরিন জাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রীকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ।

    বক্তব্য রাখেন, বিশ্বনাথ পিএফজির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সমন্ময়ক সাংবাদিক বদরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজি সদস্য মোহাম্মদ কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজি আন্তঃধর্মীও কমিটির আহবায়ক আবুল বসর মো. ফারুক, প্রভাষক সালমা বেগম, পিএফজি সদস্য হোসাইন আহমদ শাহীন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট জেলার মাঠ সমন্ময়ক কুদরত পাশা, ইয়ুথ অ্যাভাসেডর ও ছাত্রদল নেতা শাহ টিপু। এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নতির জন্য অবশ্যই শিক্ষার ভূমিকা অনিস্বীকার্য। শিক্ষার পাশাপাশি সুশিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষকদেরসহ গুনিদের সম্মান দিলে নিজেও সম্মানিত হবেন।
    যে সমাজে গুণীর কদর নেই, সে সমাজে গুণী জন্মায় না।গুণীজন ও প্রতিভাবান মানুষকে সম্মান ও মূল্যায়ন করলে সমাজে আরও গুণী মানুষ তৈরি হয়। তারা আরোও বলেন, নির্বাচনকালীন সুন্দর পরিবেশ, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ও নির্বাচন উত্তর নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন পরবর্তী দলমত নির্বিশেষে সকলের শান্তি ও সম্প্রীতির সঙ্গে সহ অবস্থানের বর্ণনা তুলে ধরেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ