বিস্তারিত
  • হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল-মোটর শোভাযাত্রা


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 August, 2026, 10:34 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেস্টা এবং সিলেটের ওসমানীনগরের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী হুমায়ুন কবির সম্প্রতি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় সিলেটের বিশ্বনাথে বিএনপি ও-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার বাদ যোহর বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আবাস আলী ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার গ্রুপের পক্ষ থেকে একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়।

    বাদ যোহর পৌরসভার পুরাণ বাজার এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের একটি গ্রুপের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয় পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত আনন্দ সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবাস আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মুসলিম আলী এবং স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা হেকিম উদ্দিন মাস্টার, ইকবাল আহমেদ, তখলিছ আলী, আব্দুল হান্নান ,বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক কাপ্তান মিয়া, বিশ্বনাথ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুহেল আহমদ, বিএনপি নেতা নজীর উদ্দিন, হারিছ আলী, মতছির আলী,ইসলাম উদ্দীন ,বাবুল মিয়া,নুমান আহমদ, শমশের আহমেদ, আব্দুল ওয়াহিদ ,আকিকুল ইসলাম, রাজু মিয়া, চমক আলী, মো. রাজু আহমেদ, সোনা মিয়া, আইয়ুব আলী. ঝান্ডু মালাকার, কালা মিয়া, ইসলাম উদ্দীন ,সাগর আহমেদ সুহেল, একারাম আলী, সাজু আহমেদ, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মানিক মিয়া, জয়নাল মিয়া, নুরুল ইসলাম, কাওছার রাজীব শাফিউর রহমান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ