বিস্তারিত
  • ওসমানীনগর উপজেলাবাসীকে আবুল কায়েসের ঈদ শুভেচ্ছা


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 May, 2026, 10:38 PM || বিশ্বনাথ


    ওসমানীনগর উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, ওসমানীনগর উপজেলা নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, বিএনপি নেতা মোহাম্মদ আবুল কায়েস। তিনি ওসমানীনগর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।
    তিনি বলেন, ওসমানীনগরবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার শক্তি। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ওসমানীনগর উপজেলা গঠনে কাজ করতে চাই।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ