বিশ্বনাথ বিডি ২৪ || 26 May, 2026, 10:16 PM || বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্বনাথ উপজেলা নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মোস্তাকিন আলী। তিনি বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।
তিনি বলেন, বিশ্বনাথবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার শক্তি। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব বিশ্বনাথ উপজেলা গঠনে কাজ করতে চাই।



