বিস্তারিত
  • বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফসর আলীর দাফন সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 May, 2026, 9:39 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা আফসর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা আফসর আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    ৭১ এর রণাঙ্গণের এই বীর সেনানী বুধবার সন্ধ্যায় উপজেলার কোনারাই গ্রামের নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি নুর আমিন।

    জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক. কাহিরঘাট মিছবাউল উলুম দাখিল মাদ্রাসার সুপার আবুল কালামসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ