বিস্তারিত
  • বিশ্বনাথে যুবক খুন ঘাতক গ্রেফতার


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 April, 2026, 9:13 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে কুড়ালের কোপে প্রাণ হারিয়েছেন এক যুবক| বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটায় উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় ঘাতক মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ| সে ধলিপাড়া গ্রামের মরির (দলিল লেখক) বশির উদ্দিনের ছেলে| নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে|
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর ও শাহ আলমের দীর্ঘদিনের¡ বন্ধুত্ব| ঘটনার সময় শাহ আলম মিজানের বাড়ীতে আসলে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়| এক পর্যায়ে বাড়ীর সামনের রাস্তায় নিয়ে শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় মিজানুর| কুপিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা তাকে আটক করেন| শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন| তবে কি কারণে এ হত্যাকান্ড? তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ| একটি সূত্র বলছে, তাদের মধ্যে টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে|
    এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনাকারীকে গ্রেফতার করা হয়েছে| ঘটনার কারণ উদঘাটনে কাজ করছি আমরা|



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ