বিশ্বনাথ বিডি ২৪ || 13 March, 2018, 6:16 PM || রাজনীতি
বিশ্বনাথ পৌরসভা গঠনের লক্ষে ‘বিশ্বনাথ শহর’ হিসেবে গেজেট প্রকাশ করায় আগামী ১৭মার্চ উপজেলা সদরে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার গণসংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষে সোমবার রাতে সিংগেরকাছ বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি এম এ এইচ মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়না মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা তাজ উদ্দিন বাবুল।
বক্তব্য রাখেন জাপা নেতা নাজিম চৌধুরী, ইরাজ আলী, ইছবর আলী, সোয়েব মিয়া, উপজেলা যুবসংহতির সদস্য সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, জাপা নেতা সোহেল তাজ, আব্দুল খালিক, আব্দুল ওয়াহিদ, ইলিয়াছ আলী, মনির উদ্দিন, নিজাম উদ্দিন, আঙ্গুর আলী, আফরুজ আলী, জাহির মিয়া, আদব আলী, গেদু মিয়া, টরই মিয়া, ইসমাইল আলী, নুর আলী, আহমদ আলী, তাজ উদ্দিন, আব্দুল হান্নান, মজমিল আলী, আব্দুল মনাফ, সুন্দর আলী, সুজন মিয়া, ইউনিয়ন যুব সংহতির আহবায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহবায়ক সফিক মিয়া, তজমুল আলী (তপু), বাবুল মিয়া, নুরুল আমিন, আব্দুস শহিদ, কয়েছ আলী, পাবেল আহমদ, হানিফ আহমদ, ইয়াছিন আহমদ, মাওলানা লুৎফুর রহমান খান, আল আমিন, ফারুক ইসলাম, মিনহাজুর রহমান, রুপন খান প্রমুখ|



