বিশ্বনাথ বিডি ২৪ || 07 February, 2018, 12:02 PM || রাজনীতি
আজ বিকালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।



