স্টাফ রির্পোটার:: || 05 February, 2018, 9:03 PM || দশঘর
বিশ্বনাথের সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি অসুস্থ কামরুল ইসলাম রেজা। দ্রুত সুস্থতা কামনা করে আজ ৫ই ফেব্রুয়ারি সোমবার পীরেরবাজারে অবস্থিত দশঘর শাখার কার্যালয়ে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের দশঘর ইউনিয়ন শাখার সভাপতি সুহেব তফজ্জল এর পক্ষে থেকে দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অসুস্থ সংগঠনের সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন দশঘর ইউনিয়ন শাখার সভাপতি সুহেব তফজ্জল, প্রচার সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক রায়হান আহমদ, সদস্য সাজন মিয়া সহ প্রমুখ ।



