বিশ্বনাথ বিডি ২৪ || 12 September, 2026, 10:21 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে মাদক, জুয়া, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় মুন্সির বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে গাজী মো. মাহবুবুর রহমান বলেন, মাদক , জুয়া, অনলাইন জুয়ার বিষয়ে প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
সভায় ব্যবসায়ী, মুরব্বি, জনপ্রতিনিধি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে সমাজকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত একটি সুন্দর অলংকারী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।



