বিশ্বনাথ বিডি ২৪ || 08 November, 2026, 9:05 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়। দেশে তখন নৈরাজ্য, অর্থনৈতিক মন্দা অবস্থায় কোনো নেতৃত্ব ছিল না, জাতির সামনে শুধু হতাশা ছিল, সেই ক্রান্তিকালে সিপাহি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর জাতিকে একটি জাতীয়তাবাদের দর্শন উপহার দেন। বিগত ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার জন্য। কিন্তু দেশের এই সফল রাষ্ট্রনায়ককে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের হৃদয় তিনি থাকবেন। এদেশের মানুষ আবার জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন। তাহসিনা রুশদীর গত শনিবার(৭ নভেম্বর ) সিলেটের বিশ্বনাথে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিতে তিনি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে তার স্বামী ও সিলেট – ২ আসনের সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান ।
বিশ্বনাথ উপজেলা সদরে প্রবাসীদের সম্মানে স্থাপিত প্রবাসীর চত্বরের পাশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক আহমেদ দুলাল মিয়া। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



