বিস্তারিত
  • পৌর প্রশাসকের সঙ্গে বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 November, 2026, 9:26 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কশিনার (ভূমি) শিহাব-বিন-আমিনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স আদায়সহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর প্রশাসকের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা করেন। বৈঠকে পৌরসভার বিভিন্ন সমস্যার কথা শুনেন পৌর প্রশাসক। পৌরসভার বিভিন্ন সমস্যার কথাশুনে সমাধান করার আশ^াস প্রদান করেন পৌর প্রশাসক। নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে সময় দেয়ার জন্য পৌর প্রশাসককে ধন্যবাদ জানান বিশ^নাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
    বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিশ^নাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, আব্দুল হান্নান, আব্দুল মানিক, মাসুক মিয়া, রুপক কুমার দে, মোহাম্মদ শাহজাহান, আশরাফুল হোসেন শাহিন, তছলিম উদ্দিন, হেলাল আহমদ, আনোয়ার মিয়া, তাজ উল্লাহ, আব্দুল গফুর, আব্দুস সালাম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ