বিস্তারিত
  • বিশ্বনাথে গ্রে ফ তা র আ তং কে পুরুষ শুণ্য ভুরকি ও ইসবপুর, আটক ২ আহতদের খোঁজ নিলেন মন্ত্রী-এমপি


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 September, 2026, 10:19 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামে গত রোববারের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতংকে ভুরকি ও ইসবপুর গ্রাম এখন পুরুষ। লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর আক্রমণকারী ইসবপুর গ্রামের দুই সহোদরকে আজ বিকেলে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল মন্নান সরকার ও তাজ মিয়া। তারা দু’জনই ইসবপুর গ্রামের মৃত: আব্দুল মস্তানের পুত্র। এদিকে আহত ইউ/পি চেয়ারম্যানের খোঁজ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
    অন্যদিকে কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি প্রদানের জোর দাবি জানিয়েছে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর ন্যাক্কারজনক হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আগামী ৪৮ ঘন্টার পর মানববন্ধন, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি প্রদান করা হবে, তখন এর দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট শালীস ব্যাক্তিত্ব কবির হোসেন ধলা মিয়াকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ লামাকাজী ইউনিয়ন শাখার সাবেক ক্রীড়া সম্পাদক অলিউর রহমান জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে যে বর্বরোচিত হামলা করেছে আমরা বিশ্বনাথ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    জনপ্রতিনিধির ওপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবারক আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির মিয়া, বিএনপি নেতা আলতাবুর রহমান, লুহিতুর রহমান চৌধুরী, সাইস্থা মিয়া মেম্বার, রফিকুল আলম ইকবাল, হাজী বেলাল, কামরুল ইসলাম বাদশা, রুশন আলী, সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো রুমেল আলী, আমীর আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইযুম, আব্দুল আহাদ, আক্তার হোসেন, তারেক আহমদ, নিজাম উদ্দিন, আংগুর আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, ইলিয়াস আলী, নিয়াজুল হক, মহিলা দলের নেত্রী নূরুন নাহার ইয়াসমিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্র নেতা আফজল হোসেন প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ