বিস্তারিত
  • বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ৪৫ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মা ম লা, গ্রে প্তা র ১


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 August, 2026, 9:54 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে ১৫ আগষ্ট মিছিল করায় স ন্ত্রা স বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মা ম লা দায়ের করেছে থানা পুলিশ। বুধবার (১৯ আগষ্ট) থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। যার নং ১৬।
    বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক,সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২৫জন ছাত্রলীগ নেতাকর্মীদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
    মামলায় আসামিরা হলেন,বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সিনিয়র সহসভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ,তাহের আহমদ সামি,জুমন মিয়া,যুগ্ম সম্পাদক, রেজাউল ইসলাম,নাহিদ আলী,ইমরান আহমদ,ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ আছলাম,নয়ন মিয়া,শেখ সালমান, সাব্বির আহমদ, আবদুল হাকিম, পিংকু মল্লিক,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনি মাহবুবুর রহমান প্রচার সম্পাদক পারভেজ আহমদ ও মামুন মিয়া।
    মামলার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবর রহমান জানান, এই মামলায় এজাহার নামীয় একজন নয়ন মিয়া কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ