বিস্তারিত
  • বিশ্বনাথে পিএফজি’রউদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 September, 2026, 9:59 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যালী শেষে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা অপরিহার্য। হিংসা-বিদ্বেষ ভুলে সব ধর্ম-বর্ণ ও শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামাজিক শান্তি বজায় রাখার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।

    বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পিএফজির পিছ-অ্যাম্ভাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সদস্য ও উপজেলা গণফোরামের সভাপতি সভাপতি তরিকুল ইসলাম, পিএফজি সদস্য হোশাহীন আহমদ শাহীন, কাওছার খান, নাজমা বেগম, হাসিনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, শফিক আহমদ পিয়ার, আন্তঃধর্মীয় কমিটির সদস্য সচিব মলয় ভট্টাচার্য, সংগঠক কাওছার আহমদ তুলাই, তহুরুদ্দিন, কিনু মিয়া, এসপি সেবু, সুজিদ বৈদ্য প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ