বিস্তারিত
  • পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির কোন বিকল্প নেই : তাহসিনা রুশদীর


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 January, 2026, 8:42 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্তে পরিপূর্ণ। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আগামীর সুন্দর দেশ গঠনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির কোন বিকল্প নেই। তিনি মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামে উপজেলা মহিলা দলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত ‘শোকসভা ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

    তিনি আরোও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া অপোসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি বার বার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও কখনই দেশের জনগণের অধিকার প্রশ্নে আপোস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিছ আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় অনুষ্ঠিত ‘শোকসভা ও দোয়া মাহফিলে’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মতিন,কবির উদ্দিন মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহীন, পৌর মহিলা দলের নেত্রী নুরুন নাহার ইয়াসমিন, উপজেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, রিমা বেগম। শোকসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুক। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ