বিস্তারিত
  • বিশ্বনাথে ‘ব্রাইট ফিউচার স্কুলের যাত্রা শুরু


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 January, 2026, 7:12 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে আধুনিক ও মান-সম্মত শিশু শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে ‘ব্রাইট ফিউচার স্কুল’র যাত্রা শুরু হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে পৌর শহরের মোরার বাজার সংলগ্ন পূর্ব কাউপুর রোড এলাকায় অবস্থিত স্কুলের উদ্বোধন শেষে শিক্ষার্থীদেরকে নতুন বই ও স্কুল ব্যাগ প্রদান করেন অতিথিরা।

    ‘ব্রাইট ফিউচার স্কুল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষাবীদ লিয়াকত শাহ ফরিদী। তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাই তাদের শিক্ষা হতে হবে সময়োপযোগী, মানবিক ও আনন্দময়। আধুনিক শিক্ষা মানে শুধু বইয়ের পাঠ নয়, এটি হলো চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা, নৈতিকতা ও বাস্তব জীবনের জন্য প্রস্তুতির সমন্বয়। আজকের বিশ্ব যেহেতু প্রযুক্তি নির্ভর, তাই শিশুদের ছোট বেলা থেকেই তথ্য প্রযুক্তি, ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের কৌশল শেখানো অত্যন্ত জরুরী। একই সঙ্গে বাল্যকাল থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও দেশ প্রেমের বীজ বপন করাও আধুনিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যাতে করে তারা জ্ঞানী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে। স্কুলের ডিরেক্টর ও উপদেষ্টা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং স্কুল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সমাজ সেবক সেবুল মিয়া, রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল দুলাল আহমদ, শিক্ষানুরাগী ধন মিয়া, ক্রোয়েশিয়া প্রবাসী সঞ্জয় কান্তি দে ইমন, ‘ব্রাইট ফিউচার স্কুল’র সভাপতি আবদুল করিম, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ, উপদেষ্টা শাহ মফিজ আলী, ডিরেক্টর বাবুল মিয়া, এরশাদ আহমদ ইমন, দুলাল আহমদ, খালেদ আহমদ, ফয়জুল ইসলাম। অনুষ্ঠানের শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোরার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বিলাল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ‘ব্রাইট ফিউচার স্কুল’র ডিরেক্টর আনহার আলী এবং শিক্ষার্থীদের পক্ষে ইংরেজিতে বক্তব্য রাখে স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাল সাবিল সারা। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ