বিশ্বনাথ বিডি ২৪ || 29 December, 2025, 8:48 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার(২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সংসদীয় আসন ২৩০ এর মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন ফরম জমা শেষে অধ্যাপক আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন,আল্লাহর উপর ভরসা করে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। নির্বাচিত হলে এ আসনের মানুষের মৌলিক অধিকার পুরণে সচেষ্ট থাকবো। পাশাপাশি এখানকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। এ সময় তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল জনগণের দোয়া কামনা করেন।



