বিস্তারিত
  • বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 December, 2025, 6:08 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে ‘বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। একযোগে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা বিশ্বনাথে ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল’র ৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছেন। রোববার (২১ ডিসেম্বর) ও সোমবার (২২ ডিসেম্বের) বিয়াম ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী ওই বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

    বিশ্বনাথে ‘বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবিকে আহবায়ক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীকে সদস্য সচিব করে চার সদস্য বিশিস্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

    ওই কমিটির অন্য দুই সদস্যরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের তত্বাবধানে বিশ্বনাথে চলমান বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবিসহ নেতৃবৃন্দ।

    বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মণিকাঞ্চন চৌধুরী বলেন, সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় আমাদের কেন্দ্রে প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ