বিস্তারিত
  • প্রবাসী সম্মাননা পাচ্ছেন বিশ্বনাথের সন্তান ব্যারিস্টার নাজির


    বিশ্বনাথ বিডি ২৪ || 21 December, 2025, 9:17 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সফল পেশাজীবী হিসেবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও প্রবাসীদের দাবি-দাওয়ার ব‍্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্র‍্যাকটিসিং ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী নাজির আহমদকে “প্রবাসী সম্মাননা- ২০২৫” প্রদান করা হচ্ছে।

    আগামী ২৭ ডিসেম্বর শনিবার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে । এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরো কয়েকজন প্রবাসীকেও সম্মাননা প্রদান করা হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল।

    সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা ব্যারিস্টার নাজির আহমদকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন। ব্যারিস্টার নাজির আহমদ ১৯৯৯ সালে অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে কৃতিত্বের সাথে তিনি বার-এট-ল ডিগ্রী লাভ করে ব‍্যারিস্টার হন।  তিনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। ২০১৮ সালে লন্ডন বারা অব নিউহ‍্যামের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর টানা তিনবার নিউহ‍্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ও ডেপুটি সিভিক এ‍্যাম্বেসেডর নির্বাচিত হন।  ব‍্যারিস্টার নাজির আহমদ বিগত তিন দশক ধরে প্রবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    তিনি প্রবাসীদের জন‍্য ক্ষতিকর দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল করণে, আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে এবং প্রবাসীদের পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশন নামক অযথা হয়রানিমূলক পদ্ধতি বাতিল করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ