বিশ্বনাথ বিডি ২৪ || 21 October, 2025, 12:51 AM || বিশ্বনাথ
“রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা”-এর কালীগঞ্জ বাজার শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ (অগাষ্ট) জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত “রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা”-এর কার্যনির্বাহী কমিটির এক সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলামকে আহ্বায়ক এবং মাহফুজুল ইসলাম নমিরকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন — সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম, সুজিত কান্তি পাল, আব্দুল মোমিন, ইউসুফ আলী এবং আব্দুল আলী।



