বিস্তারিত
  • প্যারোলে মুক্তি : পিতার জানাজায় সিরাজ


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 October, 2025, 9:53 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেট কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ। 

    রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি। 

    শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তাঁর বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।

    সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। 

    জানা যায়, সিলেট থেকে ডিবি ও থানা পুলিশ দিয়ে জানাজা অংশগ্রহণ করানো হয় সিরাজুল ইসলাম সিরাজকে। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেওয়া হয়। 

    সিরাজুল ইসলাম গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাগারে আছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ