বিশ্বনাথ বিডি ২৪ || 19 October, 2025, 6:08 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: গত ৯ অক্টোবর বিশ্বনাথের ঐহিত্যবাহী দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার গভর্ণিং বডি গঠন করা হয়েছে। মো. ইসলাম উদ্দিনকে সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান বাবুলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন,বিদ্যোৎসাহী সদস্য মানিক মিয়া দরাছ, অভিভাবক সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ফয়জুল ইসলাম, মোহাম্মদ বকুল খান, মো. ছাদ উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা বেগম, সাধারণ শিক্ষক সদস্য মো. ওয়ালি উল্লাহ, মো. হেলাল আহমদ, মো. জমির আহমদ খান জামিল।



