বিশ্বনাথ বিডি ২৪ || 23 November, 2026, 8:31 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতিমান শিল্পপতি, বিশিষ্ঠ দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতিষ্ঠিত রাগীব-বাবেয়া ডিগ্রি কলেজে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির।
মন্ত্রীর আগমণকে ঘিরে রাগীবনগর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বর্তমান সরকারের আমলে প্রথম কোন মন্ত্রী এই এলাকায় প্রথম বারের মত পদার্পন করবেন তাই এলাকার মানুষের মধ্যে আনন্দের মাত্রা লক্ষ করা গেছে। ইতিমধ্যে প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত বেশ কয়েকটি দৃষ্টিনন্দন তোরণ, রঙ্গিণ ফেষ্টুন ও আকর্ষনীয় স্টেইজ তৈরী করা হয়েছে।
সকাল ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে সেখানে কলেজের পক্ষ থেকে অভ্যর্থনা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হবে বলে জানাগেছে।
সেখানে দুপুর ১২টায় কলেজের উদ্যোগে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রযেছে। এছাড়া অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলীসহ বিশিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ সবার সহযোগিতা কামনা করেছেন।



