বিশ্বনাথ বিডি ২৪ || 22 November, 2026, 7:44 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নর্থসাউথ ইউনিভার্সিটি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অন্যতম পৃষ্ঠপোষক, দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশ্বনাথের কৃতি সন্তান, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দানবীর ড. সৈয়দ রাগীব আলী ঢাকাস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিশ্বনাথের বিশিষ্টজনদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
পৃথক পৃথক বিবৃতিতে বিশ্বনাথের বিশিষ্টজনরা বলেন, ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে দানবীর রাগীব আলী আর্থ-সামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় যে অসামান্য অবদান রাখছেন, তা এ জাতি আজীবন তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেছেন। অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রহিম, লামকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সাবেক চেয়ারম্যান মো. আবারক আলী, আব্বাস আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, মো. ছয়ফুল হক, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গোলজার খান, ভাইস-চেয়ারপার্সন আখলাকুর রহমান, আজম খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু, শরিফুল ইসলাম, ট্রেজারার মনির আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এইচ. এম. আখতার ফারুক সেক্রেটারি জাহেদুর রহমান, প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ওবায়দুল হক, সাধারণ সম্পাদক মউজউদ্দিন আহমদ মাজেদ, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ।



