বিশ্বনাথ বিডি ২৪ || 15 November, 2026, 6:31 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ নতুন বাজারের প্রতিষ্ঠাতাদের স্মৃতি রক্ষার্থে মহতী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৯৬১ সালে বাসিয়া নদীর দক্ষিণ পারে বিশ্বনাথ নতুন বাজার প্রতিষ্ঠায় মরহুম হাজী মো. তবারক আলী মেম্বার, মরহুম হাজী মো. তোতা মিয়া মেম্বার,মরহুম মো. আলতাবুর রহমান মাষ্টার ও মরহুম মো. মুসলিম আলী সরপঞ্চ গংরা আসামান্য অবদান রাখায় বিশ্বনাথের প্রয়াত এই ৪ গুণী ব্যক্তির সম্মানে তাদের নামে নামফলক স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) বাদ আসর বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্বরের পাশে আনুষ্ঠানিকভাবে এই নামফলকের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, বিএনপি নেতা তহুর উদ্দিন , নাজিম উদ্দিন,যুবদল নেতা সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ প্রমুখ।



