বিস্তারিত
  • মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 November, 2026, 11:07 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে মাদানিয়ার মাদ্রাসার ওয়াজ মাহফিলে বুধবার রাতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহসভাপতি মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও পদসভা করেছে দলটির নেতৃবৃন্দ। বিশ্বনাথ মডেল মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পদসভায় মিলিত হয়।
    বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ ও জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা খেলাফত সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি সালাহ উল্লাহ, মুহিবুর রহমান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, বিশ্বনাথ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সিলেট যুব মজলিসের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইকরামুল হক জুনেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আহমদ মাইমুন ইমন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল-মামুন, সহসভাপতি কাজী আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান আনছারি, সাধারণ সম্পাদক শেখ আব্দুল বাছিত, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারী শেখ মো. কামরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু আনাছ, ছাত্র নেতা নোমান আহমদ। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা বলেছেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা ওবায়দুর রহমানের ওপর হামলার মুল হোতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থি দিতে হবে অন্যতায় বাংলাদেশ খেলাফত মজলিস কঠোর কর্মসূচি ঘোষনার হুমিয়ারি উচ্চরণ করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ