বিশ্বনাথ বিডি ২৪ || 22 September, 2026, 9:53 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: কুরুয়া প্রাথমিক ও কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মৈত্রী সংসদ ইউকের আয়োজনে কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ম র হু ম কবির মিয়ার ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলেচনা সভা দোয়া মাহফিল এবং মরহুম কবির স্যারের কর্মময় জীবনের স্মৃতি স্বারন নিয়ে স্মৃতি স্বারক বাতিঘর গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সোমবার ওসমানী নগর উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মরহুম কবির মিয়া স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আকবরের পরিচালনা এবং কুরুয়া প্রাইমারি ও কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মৈত্রী সংসদ ইউকের উপদেষ্টা হিফজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রাশেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা সুলতনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্তার সুমন মিয়া মামুন, কুরুয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাজী হীরন মিয়া, প্রফেসর ফয়জুল ইসলাম মাসুক, কুরুয়া প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষক দিলারা বেগম,সমাজ সেবক ইমাদ উদ্দিন লিলু, প্রাক্তন ছাত্র মৈত্রী সংসদ ইউকের সাংগঠনিক সম্পাদক বাবু দিপকংর দেবনাথ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ম র হু ম কবির মিয়া স্মৃতি স্বরনে স্মারক গ্রন্থ বাতিঘর এর মোড়ক উন্মোচন করেন।
আলোচনা সভায় বক্তারা কুরুয়া প্রাইমারি ও কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মৈত্রী সংসদ ইউকের প্রতিষ্ঠা সভাপতি শেখ আনছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহি উদ্দিন পলাশ এর ভুয়সী প্রশংসা করেন।। বক্তারা বলেন, একজন কৃতিমান পুরুষদের কর্মময় জীবনের দিন গুলো বাতিঘরের পাতায় লিখে রাখতে প্রবাসে থেকে ও কর্মময় ব্যস্থ সময় অতিবাহিত করার মাঝে এ ধরনের উদ্যোগ গ্রহন করা আরেক জন কৃতিমান মানুষ দের কাজ। তাদের এই কাজের দ্বারা অব্যাহত রাখার ও আহবান জানানো হয়। অনুষ্ঠানে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সামিহা নুসরাত ২০২৫ সালে প্রাথমিক বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করায় তাহাকে ছাত্রমৈত্রী সংসদ ইউকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্দান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান জুয়েল, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য হারুনুর রশিদ, আশিকুর রহমান, আলাউর রহমান, এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য তাজুল ইসলাম বাবলু, বিদ্যালেয়র শিক্ষক এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে ম র হু ম কবির স্যারসহ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ম থেকে সময় এবং শ্রম প্রদান কারী পত্যেক মানুষের কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।



