বিস্তারিত
  • জাতির মেরুদন্ড ঠিক রাখতে হলে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে-বিশ্বনাথে এমপি মাহফুজা


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 September, 2026, 6:50 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, জাতির মেরুদন্ড ঠিক রাখতে হলে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ সু-শিক্ষা ছাড়া কখনই জাতির উন্নয়ন সম্ভব নয়। অনৈতিক শিক্ষা কখনও একটা ভাল জাতি উপহার দিতে পারেনা। তাই নৈতিক শিক্ষা ছাড়া আমরা যতই শিক্ষা দেই বা গ্রহন করি, তা সমস্ত কিছুই ধুলিসাৎ হয়ে যায়। তাই পরিবার বা সমাজ বা দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরোও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত পরিমানে খেলাধুলা করতে পারে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সে ব্যবস্থা করে দিতে হবে। শরীর গঠনের পাশাপাশি খেলাধুলা ছাত্র-যুব সমাজকে নানান প্রকারের অপরাধ প্রবনতা থেকে দূরে রেখে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ফলে আমাদের সমাজ হয় শান্তির।

    বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান।

    এরপূর্বে এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান পৌর শহরের হযরত ওমর ফারুক (রা.) একাডেমী পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

    অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল আহমদ, আব্দুর রহিম, গিয়াস উদ্দিন সাদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ