বিস্তারিত
  • বিশ্বনাথে শতাধিক অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 December, 2025, 6:25 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে সড়কের পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সড়ক ও জনপদ (সওজ) সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দোকানপাট বল্ডোজার দিয়ে ভেঙে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখলদাররা লামাকাজী বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কের উভয় পাশে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের কাজ শুরু করে সিলেটের সড়ক বিভাগ। প্রায় শতাধিক অবৈধ দোকানপাট বল্ডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
    সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে রেখেছিল দখলদাররা। তাদেরকে একাধিকবার নোটিশ করেও দখল ছাড়ানো সম্ভব হয়নি। এছাড়াও স্বেচ্ছায় উচ্ছেদের জন্য মাইকিং করা হয়েছে। কিন্তু দখলদাররা নিজে থেকে উচ্ছেদ না হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে তার মতে শতাধিক নয়, অনুমান ৫০/৬০ টি অবৈধ দোকান ভেঙে দেয়া হয়েছে। এসময় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা এস্টেট ও আইন কর্মকর্তা (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ