বিস্তারিত
  • বিশ্বনাথে তারেকের ৩১ দফার লিফলেট বিতরণ করল জেলা মহিলা দল


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 October, 2025, 6:27 PM || বিশ্বনাথ



    বিশ্বনাথবিডি২৪::
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি গণমানুষের কাছে পৌঁছে দিতে বিশ্বনাথ বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিশ্বনাথ উপজেলা শাখা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান সড়ক ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন মহিলা দল নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহসভাপতি আলতাফুর রহমান, নুর উদ্দিন,  সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম. কয়েছ মিয়া, সদস্য খসরুজ্জামান খসরু, মোবাশ্বির আলী, মারফ মিয়া প্রমুখ।

    তাহসিনা শারমিন তামান্না বলেন,“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপির জন্য নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোট ও অধিকার প্রতিষ্ঠিত হবে।”তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে এম.  ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

    লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সদস্য জলি পুরকায়স্থ, উপজেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, রিমা বেগম, বাবলি বেগম, জেসমিন বেগম, পারুল বেগম, রুজিনা বেগম, শাহিনা বেগম।

    কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা ও সদস্য সচিব জাকির হোসেন ইমন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ