বিস্তারিত
  • প্রবীণ মুরব্বী আপ্তাব আলীর মাগফেরাত কামনায় বিশ্বনাথে দোয়া মাহফিল কাল


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 September, 2026, 11:05 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেনের পিতা ও বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম আবক্রপুর গ্রামের প্রবীণ মুরব্বী, মরহুম আপ্তাব আলীর মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মাদানিয়া মাদ্রাসা মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মরহুমের আত্বীয়-স্বজনকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মরহুমের ছেলে ইকবাল হোসেন।

    এদিকে প্রবীণ মুরব্বী মরহুম আপ্তার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুম আপ্তাব আলীর রুহের আত্মারমাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
    শোক প্রকাশকারীরা হলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, মো, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ