বিশ্বনাথ বিডি ২৪ || 18 March, 2018, 6:30 PM || দৌলতপুর
বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীর আওতায় উপজেলার দৌলতপুর ইউনিয়নে বয়স্ক ভাতা ভোগীদের পাশ বই বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার ৫৩জন ভাতাভোগীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, ইউপি সদস্য হিরণ মিয়া, নূর উদ্দিন, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, শাহিন তালুকদার, ছোরাব আলী, আমির আলী, মহিলা ইউপি সদস্য সমতা বেগম, শাহানারা বেগম ও রাসনা বেগম।



