বিশ্বনাথ বিডি ২৪ || 13 March, 2026, 12:05 AM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১৩ মার্চ) মরহুমের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ী বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা চৌধুরী।
আয়োজকদের সাথে আলাপকালে জানাগেছে, ৩ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন উপস্থিত থাকবেন।



