বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল বাছিত বাদশা


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 March, 2026, 11:01 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: মানবসেবার লক্ষ্য নিয়ে আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চান যুক্তরাজ্য প্রবাসী, তরুণ আব্দুল বাছিত বাদশা। ছাত্রজীবন থেকে এলাকার মানুষের সুখে-দু:খে সর্বদা সহযোগিতার হাত প্রসারিত করা এই তরুণ যুক্তরাজ্যের বিলাসী জীবন ছেড়ে নিজ এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করার লক্ষ্যে বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে লড়তে চান। এলাকার মানুষ, আত্বীয়-স্বজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সর্বদা তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে উৎসাহ-উদ্দিপনা দিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।
    ইতিমধ্যে আব্দুল বাছিত বাদশা নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে। ছিলেন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, যুক্তরাজ্য ছাত্রদলের যুগ্ম আহবায়ক। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক হিসেবে সরকার দলীয় রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। বর্তমানে তিনি বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বনাথের ক্রীড়াঙ্গণের উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন। এছাড়া আব্দুল বাছিত বাদশা ফুটবল গোল্ডকাপের ফাউন্ডার ও লন্ডনবিডিনিউজ২৪ কমের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল বাছিত বাদশা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ