বিশ্বনাথ বিডি ২৪ || 04 November, 2026, 5:32 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহবায়ক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান জানান, অনিবার্যকারণে আমরা সভা স্থগিত করেছি। আগামীতে আমরা ওই সভার স্থান ও তারখি নির্ধারণ করে পৌরবাসীকে জানাব ইনশাআল্লাহ।



