বিশ্বনাথ বিডি ২৪ || 01 November, 2026, 5:56 PM || বিশ্বনাথ
রফিকুল ইসলাম জুবায়ের/তজম্মুল আলী রাজু::- দীর্ঘ ১৫ বছর পর প্রবাসী অধ্যূষিত সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন হতে যাচ্ছে শিগগিরই। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষনার পূর্বেই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। গত ৩/৪ দিন ধরে বিশ^নাথ বাজারে সম্ভাব্য প্রার্থীরা বেশ জোরেশোরে প্রচারণা করতে দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এ পর্যন্ত যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন হাজী তালেব আলী, জয়নাল মিয়া, মফিক মিয়া, আবুল হোসেন, নুর আলী, আব্দুল মান্নান, রাজু খান, সহসভাপতি পদে জয়নাল আবেদীন, রুজেল মিয়া চৌধুরী, ফারুক মিয়া, সাধারণ সম্পাদক পদে নানু মিয়া, তারেক আহমদ খজির, আব্দুল আহাদ, সাজ্জাদ আলী শিপলু, ফখরুল ইসলাম, মুহিবুর রহমান রুবেল, সহ সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম অয়েছ, আব্দুস সামাদ জামাল, বাবুল মিয়া, অর্থ সম্পাদক পদে নাজিম মিয়া, রমজান আলী, সমাজকল্যাণ পদে ইকবাল হোসেন, নুরুল আলম, আরিফুল ইসলাম শামীম, আফতাব উদ্দিন, ১নং ওয়ার্ডে কমিশনার পদে দিলবর আলী, সুহেব আহমদ, লিটন মিয়া, সাজু মিয়া, আল-আমিন, রাসেল আহমদ, ২নং ওয়ার্ডে কমিশনার পদে সামাদ সরকার, নাজিম উদ্দিন, কামাল হোসেন, আজাদুর রহমান আজাদ, জুবেদুল হাসান জামিল, রিপন তানভীর, সজিব পাল টিপু ও ৩নং ওয়ার্ডে কমিশনার পদে রফিকুল ইসলাম, আমির আলী, শেখ হাসান, বাবুল দেবনাথ, শাকিল আহমদ, রায়হান আহমদ ও আব্দুল মুতলিবের নাম শুনা যাচ্ছে।



