বিশ্বনাথ বিডি ২৪ || 13 December, 2025, 6:20 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: ‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক দলের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ হলরুমে সকাল ১০টায় প্রশিক্ষণ শুরু হয়ে বিকেল ৫টায় সম্পন্ন হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্বনাথ উপজেলা পিএফজি ও ওয়েভের সদস্যরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এসি নাজমুল হুদা মিনা ও এফসি কুদরত পাশা।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদেরকে নিজস্ব দৃষ্ঠিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বৃদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনা অপিরহার্য। সংঘাত নয়, বরং পারম্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সকলে মিলে শান্তি-সম্প্রীতির বিশ্বনাথ গড়ার কাজটিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
প্রশিক্ষণে অংশ গ্রহন করেন পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েম খান, পিস অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিন, সদস্য আবুল বসর মোহাম্মদ ফারুক, সিতাব আলী, জয়নাল আবেদীন, মোহাম্মদ কাওছার খান, মলয় ভট্রাচার্য, তরিকুল ইসলাম, হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহিন, স্বপ্না শাহিন, এম. এ রব, নাজমা বেগম, রাসনা বেগম, জোসনা বেগম, আশিকুর রহমান রানা, সফিক আহমদ পিয়ার, আশিক আলী, তাজুল ইসলাম, হাসিনা বেগম, হাজেরা বেগম।



