বিশ্বনাথ বিডি ২৪ || 25 October, 2025, 6:23 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপির আমলে দলমত নির্বিশেষে মানুষের জন্য উন্নয়ন করেছে। আগামী বিএনপি ক্ষমতায় গেলে দেশে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। জনপ্রতিনিধি কারো প্রতি কোন ধরনের বৈষম্য করা হবেনা। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১দফায় আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপতœী আরও বলেন, এম. ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দু:খের বিষয় যতগুলো রাস্তা করেছেন, সেইসব রাস্তার গত ১৭ বছরেও সংস্কার হয়নি। ইতিমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে আমরা পাঠিয়েছি। সিলেট একচেঞ্জ এর সাথে আলাপ হয়েছে। গত সপ্তাহে ওসমানীনগরের ৪টি ও বিশ্বনাথ উপজেলার ৬ রাস্তার অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রæত অনুমোধন হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, মো. তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ, নুর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি। সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



