বিশ্বনাথ বিডি ২৪ || 24 October, 2025, 9:23 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে সামাজিক সংগঠন রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার ২০২৫-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ কালিগঞ্জবাজারস্থ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সংস্থার এক সভায় সবার সর্বস্মতিক্রমে ওই কমিটি গঠন করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মাহফুজুল ইসলাম নমিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন।
সভায় মাহফুজুল ইসলাম নমিরকে সভাপতি সমির রঞ্জন দাশকে সাধারণ সম্পাদক ও বিকাশ চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ রেঁনেসা সমাজ কল্যাণ সংস্থার ক্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
সিনিয়র সহসভাপতি মো. আলতাফুর রহমান, সহসভাপতি মো. জমির আহমদ, সহ-সভাপতি মো. আক্তার ফারুক, সহসভাপতি মো.শরিফ আহমদ দবির, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক সুমন,সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র দাস,সহসাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ মুসা, অর্থ সম্পাদক মো. আঙ্গুর আলী, প্রচার সম্পাদক মো. আজাদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মো. মারুফ হোসেন, অফিস সম্পাদক সোহেদ আহমদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হেকিম,আইসিটি সম্পাদক মো. রাজু আহমদ, শিক্ষা সম্পাদক মো. নাদিম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো.ওয়ালীদ, আপ্যায়ন সম্পাদক সাব্বির আহমদ, সদস্য সুজিত কান্ত পাল, মো. ফজল খান ও মো. কাপ্তান মিয়া।



