বিশ্বনাথ বিডি ২৪ || 18 August, 2025, 10:05 PM || বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলার যে সকল সুবিধা বঞ্চিত/ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রী (পাস/অনার্স) নার্সিং, ইঞ্জিনিয়ারিং অথবা সমমান (এইচএসসি তদুর্ধ্ব) পর্যায়ে অধ্যয়নরত আছেন, তাদেরকে বিশনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে এর পক্ষ থেকে এককালিন বৃত্তি প্রদান করা হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখের মধ্যে ট্রাস্টের চেয়ারপার্সন, সাধারণ সম্পাদক ও ট্রেজারার বরাবার স্বহস্তে লিখিত দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।
সংযুক্তি: ১। পাসপোর্ট সাইজের এক কপি ফটো। ২। এইচএসসিসহ তদূর্ধ্ব পরীক্ষার মার্কসীট/ সার্টিফিকেটের ফটোকপি। ৩। বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র ৪। জন্মনিবন্ধন এনআইডি কার্ডের ফটোকপি। দরখস্ত জমা দেয়ার স্থান: বাংলাদেশ অফিস: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মার্কেট, কলেজ রোড, বিশ্বনাথ সিলেট। মোবাইল: কো-অর্ডিনেটর-০১৭৪৭-১৪৪৮৫০
বিজ্ঞপ্তি



