বিস্তারিত
  • বিশ্বনাথে ময়নাগঞ্জবাজারে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল বৃহস্পতিবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2019, 9:34 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪::বিশ্বনাথে কাশিমপুর সাথী স্পোর্টিং ক্লাব আয়োজিত ৭ম সাথী স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল বৃহষ্পতিবার রাত ৮টায় স্থানীয় ময়নাগঞ্জবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

    ফাইনালে দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় মাঙ্গাল, গৌরব, লোকমান ও জয়নাল অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এসএম নুনু মিয়া।

    ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল ক্রীড়ামোদী ভাইদেরকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন কাশিমপুর সাথী স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক মিছবাহ খান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ