বিস্তারিত
  • বিশ্বনাথে টেংরা মাতৃভাষা দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 February, 2019, 8:06 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথে অলংকারী ইউনিয়নে ‘১ম টেংরা মাতৃভাষা দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ সোমবার রাতে সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আবদুল মতিন রনির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাবিব-মাছুম জুটি (বিশ্বনাথ)’কে হারিয়ে আপনজন ডিজিটাল শপ জুটি (দক্ষিণ সুরমা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম।
    অলংকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজম আলীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আলী হোসেন মোল্লা ও এমাদ উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আবদুল মতিন রনি, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী ম্যানেজার আল-জাহান, ইউকে বাংলার পরিচালক বক্কর হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন সংগঠক আশরাফ মিয়া, কদ্দুছ আলী, মিনহাজ উদ্দিন, আজাদ মিয়া, আশফাক আহমদ, চুনু মিয়া, মুনিম আহমদ, সুহেল মিয়া, আবসান মিয়া, নাইম খা, আফজাল হোসেন, আবু সুফিয়ান, পরিচালনা কমিটির রোহান আহমদ, হাবিব মিয়া, মারুফ আহমদ, মিজান মিয়া, রুহেল উদ্দিন, আরিফ হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ