বিস্তারিত
  • বিশ্বনাথের রামপাশায় ইউনিয়ন ক্রিকেট লীগের উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 January, 2019, 7:30 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪::বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ১৩তম ইউনিয়ন ক্রিকেট লীগ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারী) দুপুরে স্থানীয় শেখপাড়া গ্রামের উত্তরের মাঠে লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এনামুল হক ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। উদ্বোধকের বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আফাজ মিয়া, ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান আতিক, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমদ, দলিল লেখক শংকর বিহারী দাস, সংগঠক পীর জিতু মিয়া, শিপু শিকদার, এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, আরব শাহ, আব্দুল মুকিত সুমন, বর্তমান কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, বাবরুল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ যুবরাজ, সহ সাধারণ সম্পাদক আক্তার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন শিমুল, প্রচার সম্পাদক ইকবাল আহমদ, সহ প্রচার সম্পাদক রায়হান খান শাকিল, ক্রীড়া সম্পাদক আনোয়ার মিয়া প্রমুখ। লীগের উদ্বোধনী খেলায় নিউ স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় এসপি ক্রিকেট ক্লাব শেখপাড়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ