বিশ্বনাথ বিডি ২৪ || 06 January, 2019, 5:52 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:: বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনে কমিটি গঠন উপলক্ষে গত বৃহস্পতিবার এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, ক্রীড়া সংগঠক খলিল আহমদ, সুহেল আহমদ প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে রাসেল আলী-কে সভাপতি ও জুয়েল আহমদ-কে সাধারণ সম্পাদক করে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনে কমিটি গঠন করা হয়।



