বিস্তারিত
  • বিশ্বনাথে দশঘর ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টে শুরু


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 November, 2018, 5:51 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪::বিশ্বনাথের দশঘর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ১ম দশঘর ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাউশী গ্রামের দক্ষিণের মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হয়।
    এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল করিম মনজুরের সভাপতিত্বে, ধারাভাষ্যকার জামাল আহমদ ও এসোসিয়েশনের অর্থ সম্পাদক রকিব উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ-সভাপতি লোকমান হোসেন, ব্যবসায়ী আবুল বসর, কামরুজ্জামান সেবুল।
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী তাজউদ্দিন, সাবেক ফুটবলার সিরাজ আলী, আবদুল করিম, মুকিত মিয়া, ফয়জুর রহমান, কবির মিয়া, সেলিম মিয়া, জাহিদুল ইসলাম বেগ, কামরুল ইসলাম, রেদোয়ান করিম মাছুম, দশঘর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, সদস্য সামাদ আহমদ, রুবেল আহমদ, সুয়েব, রুহুল, খালেদ, সালমান মিয়া, নাজিম আহমদ, ওবায়দুল, শাহিন আহমদ, জুবের, মিনার, সফিকুল ইসলাম, জইন উদ্দিন, পাবেল, ত্বোহা প্রমুখ।
    উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ-পীরের বাজার ২-১ গোলে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন রওশন আহমদ। সহকারী হিসেবে ছিলেন ময়নুল ইসলাম ও আশরাফ মিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ