বিস্তারিত
  • পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 November, 2018, 7:35 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪ :: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
    বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি ও রুস্তম ইসলাম দুখু মিয়া।
    এটি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা।  এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
    এবারের আসরে ফাইনালসহ চার ম্যাচে অপরাজিত বাংলাদেশ দল। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোররা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ