বিস্তারিত
  • ওসমানীনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দল


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 November, 2018, 8:26 PM || খেলাধুলা


    বিশ্বনাথ বিডি ২৪ :: ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। আবারও শিরোপা জিতেছে ফুটবল দলটি। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খানের নেতৃত্বে ফুটবল দলসহ প্রতিটি খেলা এগিয়ে যাচ্ছে। আজ ১ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে আবুল মাল আব্দুল মুহিত আন্ত: ফুটবল টুর্নামেন্টে ওসমানীনগর ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অজন করে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। ফুটবল দলের বিজয়ে গোঠা উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

    পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মিছবাহ উদ্দিন মোহাম্মদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটনের কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এম. শাহিদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মনিরুজামান পিপিএম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, ওসমানীনগর উপজেলা কর্মকর্তা আনিছুর রহমান, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. পংকি খান, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম. নুনু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দ আলী, যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন,প্রবাসী ওয়াহিদুর রহমান।

    উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে এবং কে-স্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশ নেয় সিলেট জেলার ১৩টি উপজেলা দল।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ